সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনিসহ আরো অনেকেই।
খন্দকার প্রধান বন্দুক নিয়ে মির্জা প্রধানকে আক্রমণ করেন। কিন্তু বন্দুক বেশি পুরনো হওয়ায় তা থেকে গুলি বের হয় না। এ যাত্রা বিরাট এক গণ্ডগোল থেকে মুক্তি মেলে দুই পরিবারের। খন্দকার আর মির্জা পরিবারে দুই দারোয়ান আছে বকুল আর মুকুল। এরা আবার সম্পর্কে আত্মীয়। কিন্তু কিভাবে যেন দুজন দুই শত্রু পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাদের মাঝে প্রায়ই কথা কাটাকাটি করতে গিয়ে মারামারি লেগে যায় এবং তখন তারা দুজন দুজনকে ধরে বেশ কিছুক্ষণ মাটিতে গড়াগড়ি করে। পরে উঠে দাঁড়িয়ে শরীর থেকে ধুলা ঝেড়ে জানায়, আত্মীয় বলে তারা দুজন দুজনকে এবারের মতো ছেড়ে দিল। তা নাহলে আজ একটা খুন হয়েই যেত। যদিও সেই খুন আর কখনোই হয় না। এভাবেই গল্পের প্রয়োজনেই হাজির হয় একের পর এক চরিত্র। যা নানা হাস্যরস আর মজার মজার ঘটনা উপস্থাপন করে।
সুস্ময় সুমন আরো বলেন, আসলে মির্জা এবং খন্দকার পরিবারকে মিলিত করতে চায় মিতা ও রাতুল। তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু হিসাবে নানা রকম কর্মকাণ্ড করতে থাকে, যা দেখে দর্শক কিছুটা হলেও বিনোদন পাবে বলে আমার বিশ্বাস।
